জেল হত্যা দিবস, বাঙ্গালী জাতির জন্য এক নির্মমতার ইতিহাস : রশিদ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৯:৪২ পিএম
বন্দরে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ধামগড় ইউনিয়নের জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেছেন, জেল হত্যা দিবসের ইতিহাস বাঙ্গালী জাতির জন্য এক নির্মমতার ইতিহাস।
ষড়যন্ত্রকারীরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে ও জাতীয় ৪ নেতাকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। তাদের আত্মত্যাগের ফসল আজকের এই বাংলাদেশ।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে। আওয়ামী লীগ দেশ পরিচালনায় আছে বিধায় সকলে ভালো আছেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আপনারা সকলে ক্ষতিগ্রস্থ হবেন।
এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য নিয়মিতভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সদা প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করতে আসুন সকলে শেখ হাসিনার পাশে থাকি।
ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জামান, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল আউয়াল বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন, লায়ন সাইফুল ইসলাম, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।


