রূপগঞ্জে মাদক, সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৮:১৪ পিএম
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় বৃহস্পতিবার (৫ নভেম্ভর) বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওযামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এ সময়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আলী সিকদার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক, উপজেলা যুবলীগের সহসম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবিদ হাসান চানমিয়া, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম গাজী, সাধারন সম্পাদক অাবুবক্কর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী অাক্তার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি রুমা রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


