যৌন উত্তেজক সিরাপ তৈরি ও বাজারজাত করার অপরাধে গ্রেফতার-১
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৫:০২ পিএম
নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর থেকে অনুমোদন বিহীন সেফটি হেল্থ ল্যাবরেটরী (ইউনানী) লিঃ নামক কারখানায় অবৈধ যৌন উত্তেজক জিনসিন সিরাপ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আবু তৈয়ব (৩৯) নামের ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) র্যাব-১১ সিপিএসসি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দিন চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় কারখানায় তৈরি ৭৯২ বোতল অবৈধ জিনসিন সিরাপসহ সিরাপ তৈরির উপকরণ ১ কেজি ক্ষতিকারক রং, ১ কেজি ফ্লেভার ও ৪ কেজি ঘনচিনি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় মদনপুরের উত্তরপাড়ায় জনৈক আবু সাইদ এর ভাড়া বাড়িতে এই অভিযান চালানো হয়।
ওই বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েক বছর যাবত নকল পণ্য উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আবু তৈয়বের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ায় আছে বলে তিনি জানান।


