আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৪:৩৯ পিএম
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যেগে আড়াইহাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র হল রুমে এই আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সামসুজ্জামান কামাল, লাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।


