Logo
Logo
×

নগরের বাইরে

লাইভে কটুক্তি : কাউন্সিলর হান্নান সরকারের প্রেস ব্রিফিং

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১০:২৪ পিএম

লাইভে কটুক্তি : কাউন্সিলর হান্নান সরকারের প্রেস ব্রিফিং
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারকে ফেসবুকে লাইভে এসে মোঃ কামরুল নামে এক ব্যাক্তি তার নিজস্ব ফেসবুক পেজে হুমকি ও মানহানী কটুক্তি করার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের শাহীমসজিদস্থ কাউন্সিলর কার্যালয়ে ডেকে নিয়ে এ প্রেসব্রিফিং করেন।

 

প্রেস ব্রিফিংয়ে কাউন্সিলর হান্নান সরকার বলেন,আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের দুই দুই বারের নির্বাচিত কাউন্সিলর। এনায়েত নগর নয়াপাড়া ও সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় ইতিমধ্যে  কোটি টাকা বরাদ্দ দিয়েছে। 

 

ইতিমধ্যে আমরা বেশিরভাগ রাস্তার কাজ সম্পন্ন করেছি। এনায়েত নগর নয়াপাড়া এলাকায় কামরুল নামে এক ব্যাক্তির জায়গা রাস্তায় পড়ায় সিটি কর্পোরেশনের কন্ট্রক্টকর,নির্মান শও্রমিকদেও অকথ্য ভাষায় গালমন্দ করে ও মারধর করে। পরে আমি খবর পেয়ে রাস্তা নির্মানের স্থলে গেলে আমাকেও অকথ্য ভাষায় গালমন্দ করে ও প্রাননাশের হুমকি দেয়। 

 

হুমকি দিয়েই এই কামরুল ক্রান্ত হয়নি। সে তার নিজস্ব মোঃ কামরুল নামে ফেসবুক আইডিতে লাইভে এসে একজন নির্বাচিত কাউন্সিলরকে মানহানী করতে কটুক্তি ও অপপ্রচার করেছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের কাজে প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছে। 

 

আমি মেয়র মহোদয়কে অবগত করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছি। সোসাল মিডিয়ায় একজন জনপ্রতিনিধিকে এভাবে অপদস্থ করতে হীন মানসিকতা নিয়ে যে অপপ্রচার করছে আমি এই কামরুলের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করব। আমি এ ব্যাপারে গনমাধ্যমের সহযোগিতা কামনা করছি। এ সময় নারায়ণগঞ্জে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন