Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১০:২১ পিএম

বন্দরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার
Swapno

বন্দরে এক রিক্সাচালকের ১২ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল(২৭) নামের একজন ধর্ষককে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কামালকে বন্দর উপজেলাধীন কল্যান্দী এলাকা হতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং-১১(১১)২০।


ধৃত কামাল সুদূর বরিশাল জেলার আগৈলঝাড়া থানার মৃত সেকান্দার ব্যাপারীর ছেলে।  সে বর্তমানে কল্যান্দী শাহাবুদ্দিন খন্দকারের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। 


শিশুটির পিতা মাসুম গনমাধ্যমকে জানান,তিনি একজন রিক্সা চালক। কল্যান্দি এলাকায় ২ মেয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। অভিযুক্ত কামাল তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলো। 


এনিয়ে তার বুদ্ধিহীন মেয়ের সঙ্গে দেড় বৎসর পূর্বেও শারিরীক সম্পর্কের অভিযোগ উঠে। পরে স্থানীয় শালিসগনের মাধ্যমে এর মিমাংশা হয়। ফের গত ৩রা নভেম্বর সন্ধ্যায়  শিশুটির বাবা ও তার বোন বাড়িতে না থাকায় কামাল কৌশলে তাকে নানা প্রলোভন দেখিয়ে কল্যান্দী শাহাবুদ্দিন খন্দকারের আমবাগানে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। 


শিশুটির পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে সরকারী সেবা হটলাইনে (৯৯৯) ফোন করলে বন্দর থানা পুলিশ কামালকে তার ভাড়াটে বাড়ি থেকে আটক করে। 


এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ ফকরুদ্দিন ভূইয়া বলেন,ধর্ষনের ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আসামী গ্রেফতার করেছি। ভিকটিমকে ডাক্টারী পরিক্ষা করিয়ে আদালতে পাঠিয়েছি। তদন্ত চলছে। 


এ ব্যাপারে ধর্ষক কামালকে বুধবার দুপুরেই আদালতে প্রেরন করে ও ভিকটিমকে মেডিকেল চিকিৎসা শেষে ২২ ধারায় যথা নিয়মে আদালতে পাঠায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন