দাউদপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১০:০০ পিএম
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার ও সদস্য এবং সংরক্ষিত নারী অাসনের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার দেবই এলাকায় দেবই মাদ্রাসা মাঠে সামাজিক সংগঠন "অামরা জোনাকীর দল" এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়, দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, ব্যবসায়ী মহিউদ্দিন ভুঁইয়া, অাওয়ামীলীগ নেতা খায়রুল অালম নয়ন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক শাহীন মালুম শাহীন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অাশিকুল ইসলাম খোকন, দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য অাজিজুল মালুমসহ নবনির্বাচিত ৯ জন সদস্য ও সংরক্ষিত নারী অাসনের ৩ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অামরা জোনাকীর দল" এর সভাপতি নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দাউদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অাওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার ১৭ হাজার ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকতম প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন আহমেদ টুটুল ৬ হাজার ৭শ’ ২২ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে ৩০ হাজার ৫৫০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫২ জন ও আর নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৮৯৮ জন।


