Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জ সদর উপজেলা বিআরডিবি`র ঋণ সহায়তা 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৯:৫৩ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলা বিআরডিবি`র ঋণ সহায়তা 
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ সদর উপজেলার পল্লী সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক) প্রকল্পের ১৩জন  সুবিধাভোগী সদস্যদের মাঝে  ৪ লক্ষ ৯৫ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে । বুধবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয় ।

 

এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি ও মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর হোসেন,সহকারী কর্মকর্তা নমিতা রানী মন্ডল, জুনিয়র অফিসার আঃ রাজ্জাক, মাঠ সংগঠক আয়েশা আক্তার প্রমুখ।

 

সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, পল্লী উন্নয়নে বিআরডিবি ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে । আর্থ সামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দারিদ্র্য বিমোচনে নারায়ণগঞ্জ সদর উপজেলা বিআরডিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  তিনি সমবায়ী সদস্যদের করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে সাবধানে চলাচল করার আহ্বান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন