বন্দরে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় রেজাউল করিম (২৫) নামের এক ছিনতাইকারিকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। রেজাউল করিম রূপগঞ্জ থানার ভূলতা গাউছিয়া ফ্লাইওবার এলাকার জলিল মিয়ার ছেলে।
প্রত্যেক্ষদৃশিরা জানায়, রেজাউল করিম ছিনতাই করার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় বন্দর মদনপুর এলাকায় অবস্থান করে। পরে এক অজ্ঞাত ব্যাক্তির কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় জনতা তাকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
বুধবার দুপুরে তাকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


