সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম
সিদ্ধিরগঞ্জে শাহাবুদ্দিন ও শাহাদাতের মালিকানাধীন ডাইং ও নিটিং কারখানায় অবৈধভাবে সংযোগ করা গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে জালকুড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, এই অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মমিনুল হক, ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন, টেকনিশিয়ান খায়ের আহমেদ ও উন্নয়ণকারী মোঃ মোস্তফা হাওলাদার প্রমূখ।


