Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সংঘর্ষ, পুলিশের উপর হামলা : প্যানেল মেয়র গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৭:১৯ পিএম

রূপগঞ্জে সংঘর্ষ, পুলিশের উপর হামলা : প্যানেল মেয়র গ্রেপ্তার
Swapno

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। এ সময় পুলিশেন উপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় কাঞ্চন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যাণেল মেয়র পনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


  
ভোলাব তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মাহাবুুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যাণেল মেয়র পনির হোসেন ও তার ভাই শহিদুল ইসলামের সাথে একই এলাকার আয়নাল হক ও সজিব মিয়ার বিরোধ চলে আসছিল। 

 

এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আয়নাল হক, সজিব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়াসহ ৭/৮জনকে  বিরাব বাজারে  পেয়ে প্যানেল মেয়র পনির হোসেন, তার ভাই শহিদুল ইসলাম ২০/২২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।  হামলা আয়নাল হক আয়নাল হক, সজিব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়াসহ ৬ ব্যক্তি আহত হয়। 

 

খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গেলে প্যাণেল মেয়র পনির হেসেনে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরের  উপর দিয়ে গাড়ী তুলে দেয়ার চেষ্টা করলে গাড়ীর ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয় ইন্সপেক্টর। 

 

এঘটনায় পুলিশ প্যাণেল মেয়ের পনির হোসেনকে গ্রেপ্তার করেছে।  আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আয়নাল হককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এছাড়া ইন্সপেক্টর মাহাবুবসহ বাকিদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় রূপগঞ্জ থানায় তারাইল এলাকার সজিব মিয়া বাদী হয়ে ১৪ জনের নামে ও রূপগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বাদী  হয়ে ১৪ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

 

এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র হামলার ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের উপর হামলা চালায়। 

 

এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  প্রধান অভিযুক্ত কাঞ্চন পৌরসভার প্যাণেল মেয়র পনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন