রাসুল (সাঃ) এর ব্যাঙ্গচিত্র’র প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৫:১৪ পিএম
ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রূপগঞ্জ শাখা।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান।
কাউসার আল হাবিবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহফুজ আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতী ইমদাদুল হক হাসেমী, সাধারণ সম্পাদক শাহজাহান আল হাবিব, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মুজাহিদুল ইসলাম, মোবারক হোসেন, মাওলানা মকবুল হোসেন, আবু বক্কর, মোরসালিন হোসেন প্রমূখ। মিছিলটি কাঞ্চন মায়ার বাড়ি হয়ে এশিয়ান হাই ওয়ে সড়ক ও কালাদীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


