Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৪:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ডাইং ও নিটিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জালকুড়ি এলাকায় মো.শাহাবুদ্দিন ও শাহাদাত মালিকানাধীন ১টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মাহমুদা মাসুম ও নুশরাত আরা খানমের  নেতৃত্বে

 

অভিযানের বিষয়ে তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এটি আমাদের নিয়মিত অভিযান। উক্ত অভিযানে ডাইং ও নিটিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মমিনুল হক, ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মো.রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, টেকনিশিয়ান খায়ের আহমেদ ও উন্নয়নকারী মো. মোস্তফা হাওলাদার প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন