Logo
Logo
×

নগরের বাইরে

না’গঞ্জ সদর উপজেলায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Icon

 জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১১:১৬ পিএম

না’গঞ্জ সদর উপজেলায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলায় উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদার করণে ৩দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এড, আবুল কালাম আজাদ বিশ্বাস।

 

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া ফিরোজ আহমদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, মো, আতাউর রহমান ভূঁইয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় প্রমূখ। এ ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজ কর্মী মোঃ তাওলাদ হোসেন, এবিএম আঃ হামিদ, সিরাজুস সালেকিন, আল আমিন ও ফিল্ড সুপারভাইজার হালিমা খন্দকার রুনু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন