জেল হত্যা দিবসে সোনারগাঁও উপজেলা যুবলীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১১:১৩ পিএম
জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় সোনারগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর উপজেলার উদ্ধবগঞ্জে সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।


