বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী ইকবাল গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১১:০৭ পিএম
বন্দরে অর্থ আত্মসাত মামলার ৪ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ইকবাল হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ নভেম্বর সোমবার রাতে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত প্রতারক ইকবাল হোসেন ওই এলাকার মৃত হাবিবুল্লাহ মিযার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলমসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে উত্তর লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে অর্থ আত্মসাত মামলার সাঁজাপ্রাপ্ত াাসামী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্সম হয়। পরে গ্রেপ্তারকৃতকে উক্ত ওয়ারেন্টে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


