সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টা : গণধোলাই
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১১:০৫ পিএম
সিদ্ধিরগঞ্জের ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় আদমজী কদমতলী এলাকাবাসী তাকে আটক করে। গত ২ নভেম্বর সোমবার ঐ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে আমিনুল।
আটককৃত আমিনুল সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ কদমতলী (নয়াপাড়া) এলাকার অলি উল্লাহ’র বাড়ির ভাড়াটিয়া। সে এলাকায় ইলেক্ট্রিক মিস্ত্রীর কাজ করে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, শিশুর বাবা-মা উভয়ে গার্মেন্টকর্মী এবং ভিকটিম আদমজী কদমতলী (দক্ষিণপাড়া) এলাকায় খালার বাড়িতে বসবাস করে। সোমবার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে আমিনুল। পরে সে পালিয়ে যায়।
মঙ্গলবার শিশুর মা ঘটনার বিস্তারিত শিশুর মুখ থেকে জেনে এলাকাবাসীকে জানালে রাতে আমিনুলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, এলাকাবাসী একজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


