বন্দর থানা পুলিশ ৪’শ গ্রাম গাঁজাসহ আমির হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে আরো এক মাদক ব্যবসায়ী। গত ২ নভেম্বর সোমবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১০(১১)২০।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আমির হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকার মোঃ রমজান মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


