Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিদুৎ স্পৃষ্ট অটোচালকের মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১০:৫৭ পিএম

বন্দরে বিদুৎ স্পৃষ্ট অটোচালকের মৃত্যু
Swapno

বন্দরে বিদুৎত পৃষ্ট হয়ে ৪ সন্তানের জনক ও অটো চালক বাদশা মোল্লা (৩৭) মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি-সোনকান্দাস্থ হাবু মিয়ার অটো গ্যারেজে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। 

 

এ ব্যাপারে নিহতের স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত অটো চালক বাধশা মোল্লা বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ রমজান হাজীর মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে। 

 

এলাকাবাসী জানায়, অটো চালক বাদশা মিয়া র্দীঘ দিন ধরে অটো ইজিবাইক চালিয়ে কোনমতে সংসার চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায় অটো চালক বাদশা মোল্লা দড়ি-সোনাকান্দাস্থ হাবু মিয়ার অটো গ্যারেজ থেকে চার্জে লাগা অবস্থায় অটো ইজিবাইক খুলার সময় হঠাৎ বিদুৎত পৃষ্ট হয়। 

 

পরে স্থানীয় জনতা অটোচালককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান কালে তার মৃত্যু হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন