Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমে বাধা দেওয়ার জের

বন্দরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১০:৫৫ পিএম

বন্দরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
Swapno

বন্দরে প্রেমে বাধা দেওয়ার জের ধরে টাইলর্স ওয়াশ সেবন করে হাবিবা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী মৃত্যু বরণ করেছে। গত ২ নভেম্বর সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা মিডর্ফোড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। 

 

এর পূর্বে গত ১ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় টাইলর্স ওয়াশ সেবনের  ঘটনাটি ঘটে। নিহত  হাবিবা আক্তার শুভকরদী এলাকার জলিল মিয়ার মেয়ে ও নারায়ণগঞ্জ মহিলা কলেজের ছাত্রী বলে জানা গেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার জলিল মিয়ার মেয়ে  হাবিবা আক্তার বরিশাল এলাকার এক হত দরিদ্র ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 

 

এর ধারাবাহিকতায় গত কদিন পূর্বে কলেজ ছাত্রী হাবিবা আক্তার প্রেমের টানে উক্ত প্রেমিকের কাছে চলে আসে। পরে খবর পেয়ে গত ১ নভেম্বর রোববার বিকেল  কলেজ ছাত্রী হাবিবার আক্তারের পিতামাতা সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে উক্ত কলেজ ছাত্রীকে জোর পূর্বক তাদের নিজ বাড়ীতে নিয়ে আসে।  

 

পরে ওই দিন সন্ধ্যায় কলেজ ছাত্রী হাবিবা পিতামাতার সাথে অভিমান করে টাইলর্স ওয়াশ সেবন করে। পরে প্রতিবেশীরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক ওই কলেজ ছাত্রীকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করে। 

 

পরে গত ২ নভেম্বর রোববার রাতে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। পরে পুলিশ হাসপাতাল থেকে  লাশ উদ্ধার করে  ঢাকা মিডর্ফোড হাসপাতালের র্মগে প্রেরণ করে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন