Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর হান্নানকে প্রান নাশের হুমকি

Icon

বন্দর প্রতিনিধি  

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১০:৩৪ পিএম

কাউন্সিলর হান্নানকে প্রান নাশের হুমকি
Swapno

প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে প্রতিবেশী কামাংলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। সোমবার (২ নভেম্বর) রাতে বন্দর থানায় এই অভিযোগ করেন তিনি। থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরজুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযুক্ত কামরুল বন্দরের এনায়েতনগর এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে। সে জাতীয় পার্টির সমর্থক। অভিযোগে হান্নান সরকার উল্লেখ করেন,তার প্রতিবেশী কামরুল পূর্বশত্রুতাবশত গত ১ নভেম্বর ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর,ভূমিদস্যু, অর্থ আত্মসাৎকারী বলে প্রচার করে। 


এছাড়া তিনজনের উপস্থিতিতে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একা পেলে তাকে জীবনের মত শেষ করে দেয়া হব্ েবলে হুমকি দেয়। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দেয়া হয়।


হান্নান সরকার বলেন, সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ করতে জায়গা না ছেড়ে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।


এদিকে অভিযুক্ত কামরুল বলেন,জমি নিয়ে বিরোধ তৈরি হয়েছে কাউন্সিলরের সাথে। তবে এটি নিজেদের মধ্যে মিমাংসা করে নেবেন বলে জানান। 


অন্যদিকে কাউন্সিলর হান্নান সরকার বলেন,আমার নামে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে। এটা মিমাংসার বিষয় না। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করবো। চাইলেই কারোর নামে মিথ্যা প্রচারণা চালাবে,তাকে তো ছেড়ে দেওয়া যায় না। আমি প্রয়োজনে আইসিটি আইনে মামলা করব।


এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দুই পক্ষকে ডেকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন