Logo
Logo
×

নগরের বাইরে

সড়কের যানজট নিরসনে বন্দরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৭:৩৫ পিএম

সড়কের যানজট নিরসনে বন্দরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Swapno

বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কের যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় তুলার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ধামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে এই আয়োজন করা হয়। ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

সভায় প্রধান অথিথি এমএ রশিদ বলেন, মদনগঞ্জ-মদনপুর সড়কের দুইপাশে গড়ে উঠা অসংখ্য তুলার গোডাউন রাস্তার উপর ভারী যান দাঁড় করিয়ে রেখে নিয়মিত মালামাল লোড ও আনলোড করে। এর ফলে রাস্তায় যানজট লেগে চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, এ কারণে কেউ সময়মত গন্তব্যে পৌছতে পারেনা, এমনকি এর ফলে সরকারি কাজও বাধাগ্রস্থ হচ্ছে।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের বিকল্প উপায় ভাবা’র আহবান জানিয়ে বলেন, আপনারা বিকল্প পন্থা বের করেন, আমরা সবাই মিলে তার বাস্তবায়ন করবো। আমরা জনগণের সেবক। তাই জনগণের চলাচলকে সুবিধাজনক করতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

যানজট নিরসনে পদক্ষেপ নেয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে সভার বিশেষ অতিথি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, যানজটের কারণে ডকইয়ার্ড এর স্বাভাবিক কাজ ও শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজও বাধাগ্রস্থ হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীরা সুবিধা ভোগ করছেন কিন্তু জনগণ ও প্রশাসন যানজট মোকাবেলা করছেন। ব্যবসায়িদের বিকল্প পন্থা ভেবে জানানোর আহবান জানিয়ে তিনি বলেন, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নিব। যানজট নিরসনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অত্র সড়কে মালামাল লোড ও আনলোড বন্ধ রাখার চিন্তাভাবনা আছে বলেও তিনি জানান। 

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম সম্পাদক সোনা মিয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হাজী নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা রোমান হোসাইন, ১নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ৪নং ওয়ার্ড মেম্বার নবীর হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ড মেম্বার মোতালিব মিয়া, ৯নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার শহিদা বেগম, সখিনা বেগম ও সুফিয়া খাতুন, হাজী আঃ রশিদ, শাহালম, পায়েল, আব্দুস ছোবাহান, গোলজার হোসেন, আনিসুর রহমান প্রধান, বাদল মিয়া, সাদেক ভূঁইয়া, মনির হোসেনসহ আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় তুলার ব্যবসায়ীরা।

সভা শেষে ধামগড় ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত তাজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন