শহিদ আমজাদ হোসেন কামাল দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম
শহিদ আমজাদ হোসেন কামাল দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহিদ আমজাদ হোসেন কামালের স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পণ করা হয়।
মঙ্গলবার (৩ নভে¤¦র) সকাল ৭ টায় ফতুল্লা বিসিকের পেনটেক্স ড্রেস লিঃ গার্মেন্টস এর সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
বিসিক আঞ্চলিক শাখার সভাপতি মোঃ বিপ্লব মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক স¤পাদক জি কে রাসেল, জেলা শাখার সাধারণ স¤পাদক আল আমিন প্রধান, মহিলা বিষয়ক স¤পাদক শিমুল আক্তার আঞ্জু, মহানগর শাখার সভাপতি নাজমুল হাসান নান্নু, বিসিক শাখার সাধারণ স¤পাদক মোঃ মাসুদ রানা, বাংলাদেশ মোটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে, যেমন ৮ ঘণ্টা কর্ম দিবসের দাবীতে শ্রমিকেরা রক্ত ঝড়িয়েছিল, ঠিক তেমনি ২০০৩ সালে ফতুল্লার বিসিকে ও ৮ ঘণ্টা কর্মদিবসসহ ১৮ দফা দাবীর আন্দোলনে পেনটেক্স ড্রেস লিঃ গার্মেণ্টেসের শ্রমিক নেতা আমজাদ হোসেন কামালকে পুলিশ গুলি করে হত্যা করেছিল।
এই কারনে আমেরিকার শোষক মালিকদের ও বাংলাদেশের গার্মেন্টস মালিকদের চরিত্র এক ও অভিন্ন। ইতিহাসে মে দিবসে শ্রমিক হত্যাকারীদের যেভাবে বিচার করা হয়েছিল ঠিক তেমনি শহিদ আমজাদ হোসেন হত্যারও বিচার করা হবে।
তিনি বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ জানান এবং একই সঙ্গে আমজাদ হোসেন কামালের স্মৃতিস্তম্ভ নির্মাণ, আর্মির রেটে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা এবং শ্রম আইন বাস্তবায়নসহ সকল গার্মেন্টস কারখানায় ট্রেড ইউনিয়ন চালুর দাবী জানান।
গার্মেণ্টস শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন¦য়ক শামীম ইমাম বলেন, মালিক ও সরকারের স্বার্থ রক্ষার কারণে এখনো কোন শ্রমিক হত্যার বিচার হয় না। তাজরিন গার্মেণ্টেসে আগুনে পুড়ে শ্রমিক মরলেও অপরাধী মালিকের কোন বিচার হয় নাই। এ সময় তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
সমাবেশ শেষে একটি শোক র্যালী বিসিক শিল্পনগরীতে প্রদক্ষিণ করে।


