Logo
Logo
×

নগরের বাইরে

জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৫:৫৪ পিএম

জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত
Swapno

গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টায় ফতুল্লার পঞ্চবটির বিসিক ২ নং গলিতে এই শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিসিকের পেনট্যাক্স ড্রেস লিঃ এর সামনে শহিদ আমজাদ হোসেন কামাল এর মৃত্যুস্থলে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মণ্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলার সদস্য হুমায়ুন কবীর, মোঃ শাহীন, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম শরীফ, শহিদুল আলম নান্নু, কাউসার হামিদ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লার বিসিকে প্যানটেক্স ড্রেস লিঃ এর শ্রমিকদের ৮ ঘণ্টা কাজ, ওভার টাইমে দ্বিগুন মজুরি, দুই ঈদে দুই বোনাসসহ ১৮ দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় ঐ কারখানার শ্রমিক আমজাদ হোসেন কামাল। 

 

তারা বলেন, এ আন্দোলন তখন নারায়ণগঞ্জের সমস্ত গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে রূপ নেয়। তীব্র আন্দোলনের মুখে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। বিকেএমইএ অফিসে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। তখন থেকে গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের দিন হিসাবে ৩ নভেম্বরকে গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস হিসাবে পালন করা হয়।

 

বক্তারা আরও বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে। তা এখনও সর্ম্পূণ বাস্তবায়ন হয়নি। জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার মূল্যে এ মজুরি সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে। শ্রম আইনের অপ-প্রয়োগ করে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। 

 

এ সময় তারা শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিলের দাবি জানিয়ে বলেন, স্কপের প্রস্তাবনা অনুযায়ী বিধিমালা সংশোধনী আনতে হবে। আমজাদ হোসেন কামাল এর আত্মত্যাগের সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন