Logo
Logo
×

নগরের বাইরে

ফাঁসির মঞ্চে উঠতে রাজি এমপি খোকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ১০:৩৭ পিএম

ফাঁসির মঞ্চে উঠতে রাজি এমপি খোকা
Swapno

ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। আমার নবীকে নিয়ে ফ্রান্সের ওই কুকুরের বাচ্চা ব্যঙ্গ করেছে, যদি আজকে সামনে পেতাম তাকে হত্যা করে ফাঁসির কাষ্টরিতে উঠতাম।

 

সোমবার (২ নভেম্বর) সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

প্রধামন্ত্রীর নিকট আবেদন করে এমপি খোকা বলেন,আপনার পিতা একজন মুসলমান ছিলেন। আপনার পিতা মুসলমানের জন্য জীবন দিয়েছেন। আপনি ফ্রান্সের পণ্য বর্জন করুন।তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক বন্ধ করুন।

 

একজন সংসদ হিসাবে আমি আপনাকে বলতে চাই,আমার নবীর বাইরে আর কিছুই নাই, আমার নবীর বাইরে কোন পরিচয় নাই। আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার সাথে কিসের সম্পর্ক?


সাংসদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইসলামের পক্ষে কাজ করছেন। আগামী ৮ তারিখে সংসদে অধিবেশন ডাকা হয়েছে। আপনি এই সংসদে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বাতিল করার জন্য সংসদে প্রস্তাবনা আনুন। 

 

আমরা আপনার পক্ষে আছি। আর যারা আমার নবীর বিরুদ্ধে অবমাননা করবে তাদের বিরুদ্ধে সংসদে ফাসির কার্যকর করার নতুন আইন আনুন।

 

সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র সহ সভাপতি নুর হোসাইন কাসেমী, মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সোনারগাঁ উপজেলার সভাপতি মুফতি হাতেম। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, প্রধান আলোচক হিসেবে ছিলেন সাইখুল হাদিস মামুনুল হক।


অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল কাদের, খালেক সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল খালেক শরীয়তপুরী, সোনারগাঁ উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মহি উদ্দিন খান, মহাসচিব সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শিবলী, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সোনারগাঁয়ের সাধারন সম্পাদক আবু বকর কাসেমী, সিনিয়র সহ সভাপতি উবাইদুল কাদেও নদভীসহ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন