সোনারগাঁয়ে আল্লামা শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও শেখ শরফুদ্দীন আবু তাওয়ামাহ্ রহ. এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকার উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর সোমবার সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক আমিনপুর মাঠে এ আয়োজন করা হয়।
এমপি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা নুরুল ইসলাম জিহাদী ও নানুপুরের পীর আল্লামা শাহ সালাহ উদ্দীন।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা মামুনুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- মাওলানা আবদুল বাসেত খাঁন সিরাজগঞ্জী, মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল কাদের, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা আবদুল কাইয়ুম, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী, মুুফতী জামাল উদ্দীন রহমানী, মাওলানা ফেরদৌসুর রহমান, মুফতী শরীফুজ্জামান, মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা আবদুদ দাইয়ান, মাওলানা শাহজাহান শিবলী প্রমুখ।
প্রবন্ধ পাঠ করেন শেখ শরফুদ্দীন আবু তাওয়ামাহ্ রহ. এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা উবায়দুল কাদের নদভী কাসেমী।
এসময় বক্তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনার পাশাপাশি তার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন সোনারগাঁয়ের বিশিষ্ট আলেম মুফতি হাতেম।
এছাড়া বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সা. কে রাষ্ট্রীয়ভাবে অবমাননাকারী ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে দেয়ার দাবি জানান এবং দেশবাসীকে ফ্রান্সের পন্য বর্জন করার আহ্বান জানান।


