বন্দরে ২ শিক্ষার্থী হত্যা মামলা ডিবিতে : ৫ আসামীর ১ দিনের রিমান্ড
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দরে দ্ইু শিক্ষার্থী হত্যাকান্ড মামলাটি সুষ্ঠ তদন্তের জন্য অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দরে চানঞ্চলকর দুই শিক্ষার্থী মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ হাসান। গনমাধ্যমের কাছে এসব কথা জানিয়েছে মামলাটির বাদী সাংবাদিক কাজিম আহাম্মেদ।
বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজিম আহাম্মেদ গনমাধ্যমকে জানান, বন্দরে আলোচিত দুই শিক্ষার্থী হত্যা মামলাটি হাতে পেয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ হাসান মামলাটি তদন্ত স্বার্থে গত ১ নভেম্বর রোববার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মোক্তার, আহাম্মদ আলী, কাশেম, আনোয়ার হোসেন, ও শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়।
পরে ২ নভেম্বর সোমবার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহাম্মদ হুমায়ন কবিরের আদালতে আসামীদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। পরে নানা যুক্তিতর্ক শেষে আদালত মামলাটি তদন্তের স্বার্থে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১০ আগষ্ট সোমবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকপুত্র জিসান ও তার বন্ধু মিহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যার পর লাশ গুম করার জন্য শীতলক্ষা নদীতে ফেলে দেয় ঢাকা ডিএমপি বাড্ডা এলাকার গোলাম মাবুদ মিয়ার ছেলে মামলার প্রধান আসামী আলভীসহ বন্দর ৩৫নং উইসন রোড এলাকার আলফাজ উদ্দিন মিয়ার ছেলে মোক্তার হোসেন একই এলাকার মৃত সাবেদ আলী মিয়ার ছেলে আহাম্মদ আলী ও তার ছেলে কাশেম একই এলাকার মহর আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন একই এলাকার নলু মিয়ার ছেলে শিপলুসহ আরো অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী ধৃত ৬ আসামীর মধ্যে খুনি আলভী ২ শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করে।


