শীতলক্ষা নদী থেকে বাল্কহেড জব্দ গ্রেপ্তার ২
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম
রাত্রী কালিন নৌ-চালাচল নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুত গতীতে বাল্কহেড চালানোর অপরাধে এমভি তিন ভাই এক বোন নামে একটি বাল্ক হেড জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১টায় বন্দর থানাধীন শীতলক্ষা নদীস্থ চায়না ব্রীজের সামনে থেকে ওই বাল্কহেডটি জব্দসহ এদেরকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সদর নৌ-থানা এএসআই জহিরুল ইসলাম বাদী হয়ে দ্রুত গতিতে বাল্কহেড চালানোর অপরাধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৮(১০)২০ ধারা- ২৮০ পেনাল কোড ১৮৬০।
গ্রেপ্তারকৃতরা হলো লক্ষীপুর জেলার রামগতি থানার শসরকান্ত এলাকার আব্দুল হক মিয়ার ছেলে সুকানী মিজান (৪০) ও একই জেলার কমলনগর থানার চর ফলকন এলাকার হানিফ মিয়ার ছেলে লস্কর মোঃ রাসেল (২৬)।
এ ব্যাপারে সদন নৌ-থানার এএসআই জহিরুল ইসলাম গনমাধ্যমকে জানান, আমরা শীতলক্ষা নদীতে টহল ডিউটি করার সময় এমভি তিন ভাই এক বোন নামে একটি বাল্কহেড কাঁচপুর থেকে বেপরোয়া ভাবে চালিয়ে শাহ সিমেন্টের দিকে আসছিল।
ওই সময় আমিসহ আমার সঙ্গীয় র্ফোস উল্লেখিত বাল্কহেডটিকে জব্দসহ সুকানি মিজান ও লস্কর রাসেলকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু করে সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করি।


