Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার মৎস্যজীবীদলের সম্মেলন আয়োজনের প্রস্তুতি সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:৩৮ পিএম

আড়াইহাজার মৎস্যজীবীদলের সম্মেলন আয়োজনের প্রস্তুতি সভা
Swapno

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আড়াইহাজার থানা , আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভার পূর্নাঙ্গ কমিটি গঠনে সম্মেলনে করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । 

 

সোমবার ( ২ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধানের চেম্বারে এ সভার আয়োজন করা হয় ।

 

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান বলেন, সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। কারো ঘরে বসে পকেট কমিটি করার কোন অবকাশ নাই। ইতিপূর্বে সম্মেলনের মাধ্যমে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের কমিটি গঠন করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সম্মেলনের মাধ্যমে বাকি কমিটিগুলো গঠন করার প্রক্রিয়া চলমান রয়েছে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনে রাজপথের দুর্বার আন্দোলন গড়ে তুলতে মৎস্যজীবী দলের প্রতিটি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। 

 

সভায় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুল ইসলাম, সদস্য সচিব মোঃ ইসমাইল, যুগ্ম আহ্বায়ক শিপন পাঠান, আড়াইহাজার পৌরসভা আহ্বায়ক আঃ করিম, সদস্য সচিব নওশের আলী, গোপালদী পৌরসভার আহ্বায়ক মো. ইদ্রিস আলী, সদস্য সচিব জাহাঙ্গীর গাজী, যুগ্ম আহ্বায়ক নবী হোসেন প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন