Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হোসাইনের গনসংযোগ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১১:৩৩ পিএম

সোনারগাঁয়ের আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হোসাইনের গনসংযোগ
Swapno

আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গন সংযোগ চালিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ- সম্পাদক, সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ।

 

রোববার ( ১ নভেম্বর ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  পৌরসভার ৪নং ও ৫ নং ওয়ার্ডের বালুয়া দিঘিরপাড়, নোয়াইল এবং পানাম বাজারে গণসংযোগ করে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এসময়ে তার সাথে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীসহ মুরুব্বি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ সোনারগাঁ পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারনার মাধ্যমে প্রচারনা শুরু করলাম। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার প্রান প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। আমি পৌরবাসীর দোয়া কামনা করছি ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন