Logo
Logo
×

নগরের বাইরে

স্বামীর পা বাচাঁতে সেলিম ওসমানের কাছে আকুতি

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১১:১৫ পিএম

স্বামীর পা বাচাঁতে সেলিম ওসমানের কাছে আকুতি
Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের উইজডম এ্যাটেয়ার্স গার্মেন্টসের শ্রমিক মোঃ শাহিন মিয়া সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে।

 

আহত স্বামীর পা বাচাতে সাংসদের সহযোগিতা চেয়ে আকুতি জানিয়েছেন অসহায় স্ত্রী ও সন্তানেরা। এমন কথাগুলো বলে গনমাধ্যমের সামনে গুকরে গুকরে কেদে ফেললেন স্ত্রী রুবিনা ও তার ২সন্তানেরা।  


তথ্য সুত্রে জানা যায়,বন্দর চৌধুরী বাড়ি এলাকার আব্দুল সাত্তার মোল্লার ছেলে মোঃ শাহিন এমপি সেলিম ওসমানের উইজডম এ্যাটেয়ার্স গার্মেন্টসে ২০ বৎসর যাবত চাকরী করে আসছিল। 

 

বিগত চার মাস পূর্বে মহামারী করোনা সংক্রামনের সময় উইজডম এ্যাটেয়ার্স গার্মেন্টসে শ্রমিক ছাটাইয়ের সময় তার চাকরী চলে যায়। সে বেকার হয়ে পড়ে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বিপাকে পড়ে। 

 

সে অটো চালিয়ে সংসার চালানোর জন্য সিদ্ধান্ত নেয়। অটো চালনা শিখতে গিয়ে মারাত্নক ভাবে আহত হয়ে তার বাম পায়ে জখম হয়। পড়ে তাকে ঢাকা মক্কা-মদিনা নামের একটা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করানো হয়। 

 

চিকিৎসার ব্যায় হিসাবে প্রায় তিন লক্ষ টাকা আত্নীয় স্বজন থেকে ধার-দেনা করেন। বর্তমানে তার কাছে টাকা পয়সা না থাকায় বাড়িতে কোন রকম ভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। 

 

ডাক্তার বলেছে সঠিক ভাবে চিকিৎসা করতে না পারলে তার পা হারানো সম্ভাবনা রয়েছে। এজন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই তিনি এমপি সেলিম ওসমানের সহযোগিতা কামনা করেছেন।

 

আহত শাহিনের স্ত্রী রুবি বেগম জানান,আমার স্বামী উইজডম এ্যাটেয়ার্স গার্মেন্টসে ২০ বৎসর যাবত চাকরী করে আসছিল। হঠাৎ মহামারী করোনা সংক্রমনের সময় শ্রমিক ছাটাইয়ের সময় চাকরী হারায়।

 

সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছিল। তাই জীবন ধারন তাগিদে আমার স্বামী অটো চালনা শিখতে গিয়ে মারাত্নক ভাবে আহত হয়ে শয্যাশায়ী আছে। 

 

তার চিকিৎসা করাতে ধার-দেনা করে অনেক ঋৃণ হয়ে গেছি। অনেক কষ্টে দিন যাপন করছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এখন কোথাও কোন সহযোগিতাও পাচ্ছিনা। 

 

আমি দুই সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছি। শুনেছি সাংসদ সেলিম ওসমান নাকি অনেক উদার মনের মানুষ। গরিবের কষ্টে নাকি ওনি ঝাঁপিয়ে পড়েন। 

 

আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীত আবেদন করছি। আমার স্বামীর পায়ের হাড় ভেঙ্গে গিয়ে পা হাড়াতে বসেছে। একটু দয়াকরে সহযোগিতা করুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন