Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে বাবুল বাহিনীর বেপোরোয় চাঁদাবাজী 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১১:০৮ পিএম

কাঁচপুরে বাবুল বাহিনীর বেপোরোয় চাঁদাবাজী 
Swapno

সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় বাবুল বাহিনী বেপোরোয়া চাঁদাবাজী করছে। বাবুল, জিয়া ও মোখলেছ দিব্বি চালিয়ে যাচ্ছে তাদের চাঁদাবাজী। ফুটপাত ও পরিবহন থেকে তারা প্রকাশ্যেই তোলছে চাঁদা। 

 

কাঁচপুর এলাকার কলাপট্টি, মোবাইলপট্টি, ফুটপাতসহ সড়কে চলাচলরত লেগুনা থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা তুলছে বিভিন্ন এ চাঁদাবাজরা। 

 

কলাপট্টিতে ৯০ টি দোকান আছে প্রতি দোকান থেকে প্রতিদিন ২ শ টাকা, মোবাইলপট্টিতে ৮০ টি দোকান থেকে প্রতিদিন ২ শ টাকা,  ফুটপাতে ১ শ ৫০ টি দোকান থেকে প্রতিদিন ২ শ টাকাসহ ৯৫ টি লেগুনা থেকে প্রতিদিন ১ শ ৫০ টাকা করে চাঁদা তোলে বাবুল, জিয়া ও মোখলেছ বাহিনী।  

 
জানা যায়, প্রতিদিন মোট চাঁদা তোলা হয় ৭৮ হাজার ২ শ ৫০ টাকা। যা মাসে ২৩ লাখ ৪৭ হাজার ৫ শ টাকায় গিয়ে দাড়ায়।  বাবুলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ওয়ারেন্ট থাকার পরেও বাবুল পুলিশের সামনে দিব্বি ঘুরে বেড়াচ্ছে। 

 

বাবুল ও জিয়ার সাথে থানা পুলিশ, ডিবি পুলিশের সাথে ভালো সম্পর্ক থাকায় প্রশাসন তাদের গ্রেফতার করেনা বলে একাধিক সূত্র দাবি করে। 

 

এছাড়া বাবুলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। জিয়াউর রহমান ওরফে জিয়া কাঁচপুরসহ আশপাশের এলাকায় মাদক বিক্রয়সহ চাঁদাবাজি করে আসছে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন