সিদ্ধিরগঞ্জে পিতা-পুত্রের উপর হামলা : থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১০:৫৯ পিএম
সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিতা-পুত্রের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের। গতকাল শনিবার সকালে নাসিক ১নং ওয়ার্ড আব্দুল আলী পুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভুগীরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ (নং-৫৯৭২) দায়ের করেন।
হামলায় আহত ফজলে রাব্বী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে শনিবার সকালে অবৈধভাবে প্রতিপক্ষ লতিফ মাদবর, তার তিন ছেলে জালাল, সালাউদ্দিন ও জামাল আমার বাবাকে মারধর করে। আমি আমার বাবাকে বাঁচাতে গেলে তারা আমাকেও মারধর করে।
এসময় জালাল ধারালো দেশীয় অস্ত্র দ্বারা আমার মাথা ও পিঠে আঘাত করে। আশেপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে। পরে ভুক্তভুগীরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিউদ্দৌলা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। একজনের মাথায় আঘাত পেয়েছে বলে জানতে পেরেছি। তবে তদন্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।


