Logo
Logo
×

নগরের বাইরে

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে নবনির্বাচিত চেয়াম্যানের শুভেচ্ছা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে নবনির্বাচিত চেয়াম্যানের শুভেচ্ছা
Swapno

রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে শুভেচ্ছা জানিয়েছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।

রবিবার (১ নভেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপে চেয়ারম্যানের বাসভবনে এই শুভেচ্ছা প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় আহমেদ আকবর সোবাহান নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, আপনাকে পুনরায় নির্বাচিত করে দাউদপুর ইউনিয়নবাসী আপনার প্রতি আস্থা রেখেছে। আপনার সেবা কর্মের মাধ্যমে যেনো তাদের আশা আকাংখার প্রতিফলন ঘটে। দাউদপুরবাসির স্বার্থে তার সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন