Logo
Logo
×

নগরের বাইরে

ছাত্রদলনেতা মিরাজের মাগফেরাত কামনায় বিএনপি নেতা সজলের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৭:১৯ পিএম

ছাত্রদলনেতা মিরাজের মাগফেরাত কামনায় বিএনপি নেতা সজলের দোয়া
Swapno

সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মিরাজের আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । 

রোববার (১ নভেম্বর) বাদ আছর কিল্লারপুল এলাকার কিল্লা শাহী মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয় । এসময়ে প্রয়াত ছাত্রনেতা মিরাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয় । 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, মহানগর যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ লিটন, যুগ্ম সম্পাদক নুরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, আবুল হোসেন রিপন, সাহিত্য সম্পাদক এরশাদ আলী, সহ- সাংস্কৃতিক সম্পাদক শাহদুল্লাহ মুকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের যুগ্ম শরীফুল ইসলাম সজিব, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান তুষার, সহ- আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য মাসুদ রানা, সাইফুল ইসলাম আপন, রিয়াজুল আলম ইমন, মনির হোসেন, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব লিংরাজ খান, যুগ্ম আহ্বায়ক হৃদয় দেওয়ান, বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, সৈকত হাসান সোহাগ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য হাবিবুর রহমান, ছাত্রদলনেতা সজিব প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন