কুতুবপুরে ফিরোজা চক্ষু চিকিৎসালয় ও আরজুদা অপটিক্স এর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৭:০২ পিএম
কুতুবপুরে অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু ও মাথা ব্যথা রোগের চিকিৎসার জন্য ফিরোজা চক্ষু চিকিৎসালয় এন্ড আরজুদা অপটিক্স এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে দেলপাড়া বাজার এলাকায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু'র প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সমাজ সেবক মো. শহিদুল্লাহ।
এখানে একটি চক্ষু চিকিৎসালয় প্রয়োজন ছিলো উল্লেখ করে মো. শহিদুল্লাহ বলেন, এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু ও মাথা ব্যথা রোগের চিকিৎসা দেয়া হবে। তাই এখানে মানুষ যাতে ভাল সেবা পায় সে জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে।
ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক মো. সোহেল রানা, দেলপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাছির প্রধান, সমাজ সেবক আব্দুল আজিজ খান, মো. ওলিউল্লাহ, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী হাবিবুর রহমান।


