Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৬:৫২ পিএম

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪
Swapno

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ৩১ অক্টোবর শনিবার রাতে বন্দর থানার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে আটক করতে সক্ষম হয় সংশ্লিষ্ট পুলিশ। 

 

মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় পৃথক ২টি মাদক মামলা ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বাদী হয়ে আরো একটি মাদক মামলা রুজু করেন। যার মামলা নং- ১(১১)২০, ৪(১০)২০ ও ৫(১১)২০ । 

 

থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফকির হাসানুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত ৩১ অক্টোবর শনিবার রাতে বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড ডিলার বাড়ী সামনে বিশেষ অভিযান চালায়। 

 

অভিযান কালে ডিবি পুলিশ ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী এরশাদ (৫০)কে গ্রেপ্তার করে। 

 

এদিকে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক ফরিদ উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ মাছ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। 

 

অভিযান কালে ৬০ গ্রাম গাঁজাসহ চর-ঘারমোড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে বন্দর থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ল্যাংড়া বাপ্পী (৩৪) ও লক্ষারচর এলাকার রফিক মিয়ার ছেলে ফারুক (৪৫)কে গ্রেপ্তার করে। 

 

এ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অপর উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদসহ সঙ্গীয় র্ফোস বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করে। 

 

পরে থানা পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের পৃথক ৩টি মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন