Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৩১ দিনে ৪টি হত্যা, ১৪টি মাদক মামলাসহ ৪১টি মামলা রুজু

Icon

জি. এম. সুমন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৬:৫০ পিএম

বন্দরে ৩১ দিনে ৪টি হত্যা, ১৪টি মাদক মামলাসহ ৪১টি মামলা রুজু
Swapno

গত অক্টোবর মাসের ৩১ দিনে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে  হত্যাকান্ডসহ ডাকাতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা আংশকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। 

 

অবৈধ গ্যাস সংযোগ, সন্ত্রাসী কর্মকান্ড ছিনতাইসহ মাদকের ভয়াবহতা মারত্মক আকাড় ধারন করছে। কোন অবস্থাতে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারছে না স্থানীয় পঞ্চায়েত। যার কারনে প্রতিটি পাড়া মহল্লায় খুন জখমের ঘটনা বৃদ্ধি পাচ্ছে অহরহ।

 

থানা সূত্রে জানিয়েছে, অক্টোবর মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে মোট ৪১টি। এর মধ্যে হত্যা মামলা ৪টি, নৌ-ডাকাতি ১টি, অস্ত্র মামলা ১টি, দৎসুতা মামলা ২টি, চুরি ১টি, ডাকাতি প্রস্তুতি ১টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ৪টি, মাদক মামলা ১৪টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১৩টি। 

 

বন্দর থানায় রুজুকৃত ১৪টি মাদক মামলায় পুলিশ মহিলাসহ ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছে আরো ৩৩ জন। 

 

১৪টি মাদক মামলায় পুলিশ ১ হাজার ১ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫৫৭ বোতল ফেন্সিডিল, ৩ কেজী গাঁজা ও ৪৬ ক্যান বিয়ার উদ্ধার করেছে। 

 

এ ছাড়াও গত অক্টোবর মাসে বন্দর উপজেলা ও নারানগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ৪৬ জন ও সিআর মামলার ২৯ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া জানান, বন্দর থানায় রুজুকৃত ৪টি হত্যা মামলার মধ্যে সাংবাদিক ইলিয়াছ হত্যা মামলার ৩ আসামীসহ আরো ২টি হত্যা মামলার ৬ জন আসামী গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি। 

 

ধামগড় ফাঁড়ী পুলিশ রামনগর এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে। এবং বাকি ডাকাতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। 


এ ছাড়াও গত মাসে আমরা ১৪টি মাদক মামলার প্রায় ১০ লাখ ২৪ হাজার ৭’শ টাকার মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বন্দরে গুরুত্বপূর্ন এলাকা গুলোতে বিশেষ করে রাতের বেলা টহল জোরদার রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি বন্দর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন