Logo
Logo
×

নগরের বাইরে

ডালিয়া লিয়াকতকে মেয়র প্রার্থী ঘোষণা সোনারগাঁ পৌর নাগরিক কমিটির

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:২৫ পিএম

ডালিয়া লিয়াকতকে মেয়র প্রার্থী ঘোষণা সোনারগাঁ পৌর নাগরিক কমিটির
Swapno

আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে পৌর নাগরিক কমিটির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন অত্র কমিটির উপদেষ্টা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও এমপি পত্নী ডালিয়া লিয়াকত। শনিবার রাতে সোনারগাঁ রয়েল রিসোর্টে সোনারগাঁ পৌর নাগরিক কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডালিয়া লিয়াকতকে নাগরিক কমিটির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।


সভায় সভাপতিত্ব করেন পৌর নাগরিক কমিটির সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ সাদেকুর রহমান ভূঁইয়া। সভা পরিচালনা করেন পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ সাইদুর রহমান মোল্লা। 


বক্তারা বলেন, সোনারগাঁ পৌরসভার ইতিহাসে প্রতিবারই পৌর নাগরিক কমিটির মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হয়। কারন যার মাধ্যমে পৌরসভার উন্নয়ন হবে এবং পৌরবাসী শন্তিতে বসবাস করবে পৌর নাগরিক কমিটি তাকেই মেয়র পদে মনোনয়ন দিয়ে থাকে।

 

এবারও তার ব্যতিক্রম হয়নি। পৌরসভায় উন্নয়ন ও শান্তি রক্ষায় যোগ্য প্রার্থী হিসেবে এবার ডালিয়া লিয়াকতকে পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আশাকরি তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন।    


এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিণী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত, পৌর নাগরিক কমিটির সহ-সভাপতি রেজাউল করিম, মোহাম্মদ আলী, মো. আনোয়ার হোসেন, আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর নাসিম পাশা, পৌর নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মোতালিব মিয়া স্বপন, পৌর নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, পৌর নাগরিক কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান মাস্টার, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর দুলাল মিয়া, শাহজালাল, রফিকুল ইসলাম, ফারুক আহমেদ তপন, মনিরুজ্জামান মধু, পৌর নাগরিক কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পনির হোসেন মোল্লাসহ পৌর নাগরিক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন