বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যপী প্রশিক্ষন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:২২ পিএম
বেকার যুবক যুবতীদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে তিনটি বিষয়ে মাসব্যপী প্রশিক্ষন শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ও আদর্শ মহিলা কল্যাণ সোসাইটির উগ্যোগে শনিবার সকালে সোনারগাঁয়ের ভবনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষন শুরু হয়।
প্রশিক্ষণের মধ্যে রয়েছে, চটের ব্যাগ তৈরী, হস্ত শিল্প এবং সেলাই প্রশিক্ষন। এছাড়াও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট নুর জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন, বৈদ্যারবাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উর্মি আক্তার, ভবনাথপুর স্কুলের সভাপতি রুনা আক্তার, শিক্ষক হেলাল উদ্দিন প্রমূখ ।


