Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত
Swapno

“মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে আলোচনা সভার আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘’ক সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী। 

আলোচনার আগে অতিথিবৃন্দরা আকাশে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ এর উদ্বোধন করেন এবং কেক কাটেন। অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানাধীন দশটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। আপনারা সবাই সচেতন হোন। মাদকের এই ভয়াল ছোবল থেকে আমাদের সন্তানদের ও দেশকে রক্ষা করতে হবে সামাজিক আন্দোলন প্রয়োজন।

সবাইকে মাদকরোধে ঐক্য হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। জনগণকে পুলিশিং কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। মাদক ব্যবসা একটি অসুস্থ্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। সবাইকে নিজ নিজ পরিবারের প্রতি দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের থানা সভাপতি মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক তাজিম বাবু, নাসিক কাউন্সিলর মতিউর রহমান, ইফতেখার আলম খোকন, রুহুল আমিন মোল্লা, আলী হোসেন আলা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমূখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন