ফ্রান্সে মহানবীকে কটুক্তি : প্রতিবাদে জালকুড়িতে বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:০৩ পিএম
ফরাসি পত্রিকায় শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জালকুড়ি আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে হাজারো নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল বের করে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে থেকে মিছিলটি শুরু করে জালকুড়ির বিভিন্ন স্থান প্রদক্ষিন করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে শেষ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জালকুড়ি আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মোল্লা মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান, আলহাজ¦ বদিউজ্জামান বদু, জালকুড়ি আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি রেজাউল করিম কুদরত, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেরআলী, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক সভাপতি শাকির আহামেদ, নেদায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাকিম নুরুল ইসলাম, আক্কাছআলী, আলহাজ¦ নেকবর আলী, বিল্লাল হোসেনসহ জালকুড়ি ওলামা ও মোয়াজ্জেম পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক,সকল সুন্নী মসজিদের ইমাম ও মোয়াজ্জেম। বক্তারা সরকারের নিকট অবিলম্বে ফ্রান্সের সকল পন্য বর্জন ও সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।


