Logo
Logo
×

নগরের বাইরে

ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়িতে আলোচনা সভা ও দোয়া 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৯:৫৯ পিএম

ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়িতে আলোচনা সভা ও দোয়া 
Swapno

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন জালকুড়ি আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মোল্লা মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান, আলহাজ¦ বদিউজ্জামান বদু, জালকুড়ি আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি রেজাউল করিম কুদরত, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেরআলী, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক সভাপতি শাকির আহামেদ, নেদায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাকিম নুরুল ইসলাম, আক্কাছআলী, আলহাজ¦ নেকবর আলী, বিল্লাল হোসেনসহ জালকুড়ি ওলামা ও মোয়াজ্জেম পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক,সকল সুন্নী মসজিদের ইমাম ও মোয়াজ্জেম। 


এসময় জালকুড়ি এলাকার সকল মৃত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন