শীতলক্ষ্যা নদীতে নৌ দূর্ঘটনায় নিহত ২
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৯:৪৯ পিএম
বন্দরে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে বন্দর ১নং খেয়াঘাটে এ নৌ- দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় খলিলুর রহমান (৫৫) শুক্রবার রাতে শহরের চাষাড়াস্থ ইসলামী হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
অপর নিহত আবু হানিফ হাওলাদার (৩৫) এর মৃতদেহ শনিবার সকালে বন্দর রুপালীস্থ শীতলক্ষা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে র্মগে প্রেরণ করে সদর নৌ-থানা পুলিশ।
নিহতের পিতা মোঃ জব্বার হাওলাদার জানান, শরিয়তপুর জেলার নড়িয়া থানার দেওজরী গ্রামে স্থায়ী বাসিন্দা আমরা। দীর্ঘ বছর ধরেই তারা নারায়ণগঞ্জে বসবাস করে ব্যবসা করে আসছেন।
তার ছেলে আবু হানিফ, স্ত্রী ও ২ ছেলে ১ মেয়েসহ বন্দর উইলসন রোড এলাকার মোঃ হাসানের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
গত ২৯ অক্টেবর বৃহস্পতিবার রাতে নিজের নন্দীপাড়াস্থ হোসিয়ারী থেকে বাসায় আসার পথে ১ নং খেয়াঘাটের নৌকায় নদী পাড় হওয়ার সময় বালুবাহী ব্লাকহেডের সাথে যাত্রীবাহী নৌকার সংগর্ষের ঘটনা ঘটে।
ওই সময় নদীতে পড়ে নিখোঁজ হয় ছেলে আবু হানিফ। এছাড়া ওই দূর্ঘটণায় আহত বন্দরের দড়িসোনাকান্দা এলাকার মৃত চান মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় চাষাড়াস্থ ইসলামী হার্ড ফাউন্ডেশন হাসপাতালে শুক্রবার রাত ২ টায় মৃত্যু হয় বলে জানা গেছে।


