Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা

Icon

আড়াইহাহাজার প্রতিনিধি 

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৯:২২ পিএম

আড়াইহাজারে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা
Swapno

আড়াইহাজারে শনিবার বেলা ১১টার দিকে  ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তেীহিদি জনতা নামে নামে একটি ব্যানারে উপজেলা পরিষদের সামনে থেকে হাজার হাজার মুসলমান ফান্সের পণ্য বর্জন করার দাবী জানান। এ সময় সরকারের কাছে চার দফা জানানো জানানো হয়। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি উপজেলার আড়াইহাজার পৌরসভা বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বরে গিয়ে পথসভা করেন। উপস্থিত ছিলেন, মাওলানা আমিনুল ইসলাম আড়াইহাজারী, মাওলানা অলিউল রহমান আশাদী ইমাম আড়াইহাজার পৌরসভা বাজার জামে মসজিদ, মাওলানা আয়ুুবুর রহমান, মাওলানা নাসির উদ্দিন জেহাদী ও ইসরাফিল প্রমুখ। 

সভাবেশ থেকে বক্তরা চার দফা দাবি সহ ফান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানান। আমিনুল ইসলাম আড়াইহাজারী বলেন, বাংলাদেশে ফান্সের যে দুতাবাস রয়েছে। সেটি যেন উড়িয়ে গুড়িয়ে শেষ করে দেয়। সরকার যেন পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করে ফান্সের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। 

সংসদের মধ্যে অবশ্যই নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা অন্তর থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের অনুভুতিকে মূল্যায়ন না করে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। 

ভারত ফান্সের পক্ষ অবলম্বন করেছে। এতে মোদি সরকার প্রমাণ করেছে আমাদের সঙ্গে তারা বন্ধুত্বের বান করেছে, শুধু স্বার্থ আদায় করার জন্য। স্বার্থ উদ্ধার করা ছাড়া তাদের আর কিছুই নেই। এতে বাংলাদেশ সরকারকে ভাবতে বন্ধু হিসেবে ভারতকে ভাবা যায় কি না। 

তিনি আরও বলেন, মুসলমানকে একটা কথা ভাবতে হবে। মুসলমানের বন্ধুত্ব মুসলমান রাষ্ট্রের সঙ্গেই হতে পারে। কোনো কুফরী রাষ্ট্রের সঙ্গে মুসলমানদে বন্ধুত্ব হতে পারে না। 

এ সময় মাওলানা অলিউল রহমান আশাদী ইমাম বলেন, ফান্সের মেরুদণ্ড ভেঙে দিতে আমরা ফান্সের পণ্য বর্জন করব। ফান্স শুধু বাংলাদশ নয়, বিশ্বের ২০০ কোটি মুসলমানের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আড়াইহাজার সহ সারাদেশের ব্যবসায়ী ভাইদের বলছি ফান্সের পণ্য বর্জন করুন। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন