ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই : সায়েম
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৮:৫৬ পিএম
আলীরটেক ইউনিয়নের আগামি নির্বাচনের প্রার্থী সায়েম আহমেদের উদ্যোগে আলোচনা সভা এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপরে কুড়েরপাড় আওয়ামীলী নেতা তোফাজ্জল হোসেনের বাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী সায়েম বলেন, আমাদের এলাকা থেকে শুরু করে আলীরটেকের কোন জায়গায় ন্যায় বিচার নাই। ছোট খাটো বিষয় নিয়ে থানায় মামলা হয়। গত চার বছরে কোন সামাজিক বিচার হইছে কি না সন্দেহ। গঞ্জকুমারিয়া দুই পক্ষের মাঝে মারা মারির ঘটনা এখনো পর্যন্ত কোন সমাধান হয় নাই। এলাকার চেয়ারম্যান মেম্বাররা সমাধন দিতে পারলেও তারা তা করছে না।
তিনি বলেন, তাই আমি এই এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। ৪৪ বছর যাবৎ ডিক্রিচর এলাকার লোকজন আমাদেরকে বিভিন্ন ভাবে শোষন করে যাচ্ছে। কেউ টাকার বিনিময় আবার কেউ ক্ষমতার বিনিময় জুলুম অত্যচার করে যাচ্ছে।
তাদের তেমন কোন বড় বংশ পরিচয় বা ঐতিহ্য নেই। কিন্তু আামাদের বংশ অনেক বড়। একই সাথে আমাদের ঐতিহ্য আছে। অথচ তারা আমাদের মাথার উপর কাঠাল ভেঙে খাচ্ছে। আমরা তাদের এই সুযোগ আর দিতে চাই না।
তিনি আরও বলেন, অনেকে অনেক জায়গায় মিটিং করতেছে। তারা এসে বলে আমরা নির্বাচনের জন্য আসি নাই মসজিদে টাকা দিতে আসছি। আমার প্রশ্ন হলো তারা এতো দিন কই ছিলেন। তাদের ভিতরে এক বাহিরে আরেক। আর আমার ভিতর বাহির এক।
আমি মুখে যা বলি ভিতরে তাই করি। আমি আগামীতে নির্বাচন করতে চাই। আর এ জন্য আপনাদের সমর্থন চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগির সরকার, সায়েম গতবার নির্বাচনে অনেক যুদ্ধ করেছে। উপর মহলের চাপের কারনে তাকে বসে পরতে হয়। আমরা এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আর এ জন্য এলাকার সকলে সহযোগিতা চাই। আশা করি আপনারা সহযোগিতা করবেন। পরে এলাকার অন্যান গণ্যমান্য ব্যক্তিরা তাকে নির্বাচন করার সমর্থন জানান।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগির সরকার, আলীরটেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইসমাইল মাদবর, সাধারণ সম্পাদক জনু মিয়া, কুড়েরপাড় আাদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক আলী আকবর, সাবেক মেম্বার নুরুল হক হাজ¦ী মন্ডল, আজমত , মুক্তিযোদ্ধা নুর ইসলাম, ডা. মান্নান, কুড়েরপাড় হাই স্কুলের দাতা সদস্য এম এ মান্নান, শহর আলী, খোরশেদ হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ আলী সহ আরো অনেকে।


