Logo
Logo
×

নগরের বাইরে

কমিটিতে থাকা কেউ যেন ঘাপটি মেরে মাদক বিক্রি না করে : মীর সোহেল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৪:২৪ পিএম

Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল বলেছেন, ‘কমিউনিটি পুলিশিং কমিটিতে থাকা কেউ যেনো ঘাপটি মেরে মাদক বিক্রি না করে। আমি মনে করি আমার পাশের বাড়িতে মাদক বিক্রেতা থাকা উচিত না। আমার লজ্জা হয় যখন শুনি আমার এলাকায় মাদক বিক্রি করে। শামীম ওসমানের মাথা ব্যাথা নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় মাদক  নির্মূল করা। আর আমাদের মাথা ব্যাথা আমাদের এলাকা থেকে মাদক নির্মূল করা।’


শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা, র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মীর সোহেল বলেন, আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সকলেই মিলেই মাদক নির্মূল করতে পারি। মাদক নির্মূল করেতে হলে পুলিশের পাশাপাশি আমাদেরকে এগিয়ে আসতে হবে।


বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, ‘এলাকায় আইনশৃৃঙ্খলার বজায় রাখতে হলে এলাকার সবাইকে এগিয়ে আসাতে হবে। আপনারা পাশের বাসার সবাই কেমন, কে কি করে, কে মাদকের সাথে জড়িত তা খেয়াল রাখতে হবে। মাদককে নিয়ন্ত্রণ করতে হলে এই ব্যাপারে কমিউনিটি পুলিশিংকে সহায়তা করতে হবে। ফতুল্লা থানা সাংসদ শামীম ওসামন নির্বাচনি এলাকা। তিনি এই এলাকা থেকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চান।’


সভায় সভাপতির বক্তব্যে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে কমিউনিটি পুলিশিং'র সাথে পুলিশের সম্বনয় করে বাস্তবধর্মীয় পদক্ষেপ নিতে হবে। এই জন্যে আমাদের দরকার তথ্য। একসময় আমাদের সোর্স ছিলো, এখন আমরা সেসার্স বয়কট করেছি। এজন্যে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতায় আমরা যেকোনো সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবো। সেজন্য পুলিশদেরও স্বচ্ছ হতে হবে।  দল-মত ভেদাভেদ ভুলে গিয়ে নিজ এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’


বক্তব্য শেষে কমিউনিটি পুলিশিং-ডে ২০২০ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে কেক কাটা হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং’র সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক মোস্তফা  কামাল প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন