লিপি ওসমানের বাবা’র রোগমুক্তি কামনায় মসজিদে-মসজিদে দোয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৯:২৪ পিএম
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের শশুর ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির বাবা আলহাজ¦ মোঃ সাইফুদ্দিন সাহেব (৮০) এর রোগমুক্তি সুস্থতা কামনায় জুমআর নামাজ আদায় করে সিদ্ধিরগঞ্জে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সকলের দোয়ায় মহান আল্লাহ্ পাক রাব্বুল আল আমিন যেন সুস্থতা দান করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপারা জেএমএস গ্লাস ফ্যাক্টরী জামে মসজিদ, আটি ওবদা মসজিদ, চিটাংরোড খানকায়ে জামে মসজিদ ও মিনার জামে মসজিদ সহ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মসজিদে সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদে-মসজিদে জুমআর নামাজ আদায় করে মুসুল্লিরা মোনাজাতে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার জে,এম,এস, গ্লাস ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন আহমেদ এর ভগ্নিপতি (দুলাভাই) আলহাজ¦ মোঃ সাইফুদ্দিন সাহেব তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে- এমপি শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এবং দেশবাসীসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়।


