Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় শিশুর লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৯:১৯ পিএম

ফতুল্লায় শিশুর লাশ উদ্ধার
Swapno

ফতুল্লায় রাকিব (৮) নামে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় পাগলা বালুঘাট এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুটির ঘাড় মটকানো ছিল। চোখ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। 

 

এর আগে শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। সে পাগলা স্টুডিও বস্তি বলে পরিচিত এলাকার নান্টু মিয়ার ছেলে। 

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, প্রাথমিকভাবে এই ঘটনা হত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন