Logo
Logo
×

নগরের বাইরে

গোলাম সারোয়ারের স্মরণে কাউন্সিলর দুলালের দোয়া

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৯:০০ পিএম

গোলাম সারোয়ারের স্মরণে কাউন্সিলর দুলালের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তথা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের ৫ম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বন্দর স্বল্পেরচকস্থ ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়াপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে দুলাল প্রধান বলেন, গোলাম সারোয়ার ভাই ছিলেন নারায়ণগঞ্জের আ’লীগ রাজনীতিতে এক উজ্জল নক্ষতের নাম। তার অবদান নারায়ণগঞ্জবাসী সবসময় স্মরণ রাখবে।আমি প্রয়াত গোলাম সারোয়ার ভাইয়ের ৫ম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করছি।

 

এ সময় কাউন্সিলর দুলাল প্রধান ছাড়াও দোয়ায় অংশ নেন ২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি জাকির প্রধান, সমাজ সেবক মোঃ নুরুল হুদা,আ'লীগ নেতা মোঃ রানা, মোঃ রফিক, মোঃ সেলিম, দুলাল, ফয়সাল প্রধান, মহানগর  ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার, রাজু প্রধান, মামুন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন